জাপানের শিল্প উত্পাদনে গতি ফিরেছে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৪৬

য ন্ত্রপাতি ও গাড়ি শিল্পের ওপর নির্ভর করে অক্টোবরে জাপানের শিল্প উত্পাদন খাত আগের মাসের চেয়ে প্রায় ৪ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা পাঁচ মাস দেশটি শিল্প উত্পাদন খাতে ইতিবাচক প্রবৃদ্ধির দেখা পেল। করোনার ভয়ে শিল্প উত্পাদন খাতে নেতিবাচক প্রবৃদ্ধির আশঙ্কা থাকলেও ডিজিটাইজেশন বিষয়ক যন্ত্রপাতির চাহিদা বিশ্বব্যাপী বৃদ্ধি পাওয়ায় এ খাতে বড় প্রবৃদ্ধি হয়েছে জাপানে। এদের যন্ত্রপাতির চাহিদা বেড়েছে যার জোগান দিতে গিয়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে জাপানের শিল্প উত্পাদন খাতে।             —নাঈমা সুলতানা