সিলেট সিক্সার্সে জেসন রয়

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:১৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি সময়টাতে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। গতকাল বৃহস্পতিবারই তিনি লন্ডন থেকে রওনা হয়েছেন। ইংলিশ এই মিডল অর্ডার ব্যাটসম্যান কাউন্টি ক্রিকেটে ক্লাব স্যারের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। জেসন সবশেষ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ এবং আরব আমিরাতের টি-টেন লিগে খেলেছেন। জাতীয় দলের জার্সিতে ছিলেন সর্বশেষ শ্রীলঙ্কা সফরে। আগামি ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বিপিএলে এর আগে তিনি খেলেছেন চিটাগং কিংস ও চিটাগং ভাইকিংসের হয়ে। এর বাদে আইপিএল, পিএসএল, বিগ ব্যাশেও খেলার অভিজ্ঞতা আছে তার। সবমিলিয়ে ১৮৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৪৮১৫ রান।