স্পোর্টস ডেস্ক: নিজেদের মান বাড়াতে ‘সেন্টার ফর স্পোর্টিং এক্সিলেন্স’ গড়বে ফরাসি ক্লাব মোনাকো। ৪৯ মিলিয়ন পাউন্ড ব্যয়ে গড়তে যাওয়া এ প্রতিষ্ঠানটিতে থাকবে তিনটি ফুটবল মাঠ এবং ফিটনেস ও মেডিক্যাল সেন্টার। ক্লাবটি গত বুধবার এ তথ্য জানায়। মোনাকো আশা করছে ২০২০-২১ মৌসুমে কেন্দ্রটি চালু হবে। ক্লাবটির প্রেসিডেন্ট দিমিত্রি জানান লুইস টু স্টেডিয়ামের প্রিমিয়াম বক্সেরও সংস্কার করা হবে। এ ছাড়া, যুব একাডেমির খেলোয়াড়দের থাকার জন্য ডরমেটরি করা হবে। তিনি এক বিবৃতিতে বলেন বলেন, ‘আমি এই ক্লাবটিকে দীর্ঘমেয়াদে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব চেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতোমধ্যেই ৩৩৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছি এবং ক্লাব লাভ করতে শুরু করেছে। তাই নতুন করে আরও বিনিয়োগ করা যাবে।’ বর্তমানে ফরাসি লিগে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকো। টানা চার খেলায় তারা জয়ের মুখ দেখেনি। এমনকি আর্সেনাল খ্যাত থিয়েরি অরিকে এনেও তারা পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারেনি। এর মধ্যে সর্বশেষ গত বুধবার নিচ এর সঙ্গে খেলায় ১-১ গোলের ড্রয়ে বাধ্য হয়েছে।
