নারী হ্যান্ডবলে আনসার চ্যাম্পিয়ন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:২৯

  স্পোর্টস রিপোর্টার

মুজিবশতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত ওয়ালটন প্রথম ফেডারেশন কাপ নারী হ্যান্ডবলে আনসার ৩১-২৩ গোলে পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমার্ধে পুলিশ হ্যান্ডবল ক্লাব ১৬-১৩ গোলে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন দলের খাদিজা ৬, রানার্সআপ দলের খালেদা ৭ গোল করেন। পুলিশের রুবিনা সেরা খেলোয়াড় হন। হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফাও সমান তুরান।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, রেডিওটুডের হেড অব প্রোগ্রাম জহিরুল ইসলাম টুটুল, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, নুরুল ইসলাম, সেলিম মিয়া বাবু, কামরুন নাহার আজাদ স্বপ্নাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।