আজ ছাতক মুক্ত দিবস

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে সুনামগঞ্জের ছাতক শহর শত্রুমুক্ত হয়। মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পিছুহটে বিশ্বনাথের লামাকাজী এলাকায় চলে গেলে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করে ছাতক শহরকে হানাদারমুক্ত ঘোষণা করেন। মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া জানান, ছাতক মুক্ত দিবস উপলক্ষ্যে প্রতি বছর ৬ ডিসেম্বর এখানে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়।