নাশকতার অভিযোগে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় কেন্দ্রীয় যুবদল নেতা মো. সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সেলিম যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গত বছরের ২৮ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন নাশকতার সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে বের হয়ে আসেন। তিনি রিয়াজউদ্দিন বাজার এলাকার শ্রমিকদেরকে সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে আসছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
