ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি কোর্সের ১০তম ব্যাচের নবীনবরণ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ইমরান সেমিনার হলে অনুষ্ঠিত হয়। হাসপাতালের ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজি (আইসিও)’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আইসিও’র পরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন- হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি উপ-মহাদেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ এস এম মোশতাক আহমেদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ইউরোলোজি ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ডা. মনোয়ারুল হক শামীম, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. মো. কামরুল ইসলাম, আইসিও’র অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, হাসপাতালের কনসালটেন্ট এন্ড ফ্যাকো সার্জন ডা. রাজীব হোসেন। অনুষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষের সমাপনী পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী ৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও শিক্ষা সনদ প্রদান করা হয়।
