নাটোরের লালপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার দুয়ারিয়া কাশেমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার জিয়া আলীর ছেলে সজিব (১৭) , একই গ্রামের মতিন আলীর ছেলে ফয়সাল (১৮) ও ঈশ্বরদী উপজেলার সাইদুল ইসলামের ছেলে জিহাম (১৮)।
আরো পড়ুন : পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
লালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ভোরে ৩ মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। সকালে স্থানীরা সড়কের পাশে ধান খেতে তিন যুবকের লাশ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/ইউবি
