সাবেক কর্মকর্তারা জড়িত থাকায় ক্ষমা চাইলেন মার্কিন ব্যাংকের নতুন প্রধান

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদের (ওয়ানএমডিবি) দুর্নীতির কেলেঙ্কারিতে সাবেক অংশীদার জড়িত থাকায় মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন গোল্ডম্যান স্যাক্সের প্রধান নির্বাহী ডেভিড সোলোমন। মার্কিন ব্যাংকটির নতুন এ নির্বাহী তার বক্তব্যে প্রতিষ্ঠানকে ওয়ানএমডিবি তহবিল সংক্রান্ত অভিযোগ থেকে দূরেও সরিয়ে রেখেছেন। মালয়েশিয়ার ওই বিনিয়োগ তহবিল থেকে কোটি কোটি ডলার লুটপাটের অভিযোগ নিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশে তদন্ত চলছে।

বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়াকে শীর্ষ অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওয়ানএমডিবি তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করেছিলেন।