দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক সোহেল রেজার পিতা আব্দুল হামিদ মিয়া ইন্তেকাল (ইন্নালিল্লাহি....রাজিউন) করেছেন।
রবিবার বিকালে ঢাকার কদমতলীর ২৫৭/১ মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোডের বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২।
মরহুমের জানাযা শেষে বাদ এশা জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ইত্তেফাক/জেডএইচ
