দুই বান্ধবীর করোনায় ভিন্ন উদ্যোগ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০০:১২

 করোনায় যখন সবাইকে বারবার ঘরে থাকতে বলার আহ্বান জানানো হচ্ছে, ঘর আসলে কতটা নিরাপদ সেই বিষয়ে চিন্তা ভাবনা করে দুই বান্ধবী। বৈশ্বিক মহামারি, যেকোনো দেশের অর্থনৈতিক বিপর্যয় মানুষদের মানসিকভাবে ক্ষতি করেছে। ফলে ডমেস্টিক ভায়োলেন্স আরো অনেক বৃদ্ধি পেয়েছে, সঙ্গে মানসিক ব্যাধি। তাই কামরুন নেছা মিরা ও মনিষা কায়সার সিদ্ধান্ত নেন ‘আমি’ নামে একটি অনলাইন প্ল্যাটফরম করার। যেখানে মানসিক স্বাস্থ্যই মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হল যখন দেশে সব ঠিক হয়ে যাবে তখন এই ক্ষতিগ্রস্ত মানুষরা যেন পুনরায় স্বনির্ভর হতে পারে।

তাই তারা ‘আমি’ প্ল্যাটফরমকে তিনটি ভাগে নিয়ে আসেন, প্রথমত অভিজ্ঞ কাউন্সিলরের মাধ্যমে মানসিক ভারসাম্য অবস্থার উন্নয়ন ঘটানো, ডমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে ও নিজেদের অধিকার আদায়ের জন্য আইনী সহায়তা দেওয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মনির্ভরশীলতা। যেসব নারী বা যারা মানসিকভাবে ক্ষতিপ্রস্ত তা পড়াশোনা নিয়ে হোক, ব্যক্তিগত জীবন বা অফিস নিয়ে হোক তাদেরকে দুই ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনলাইনে— কর্পোরেট গ্রুমিং ও স্কিল ডেভেলপমেন্ট।

বিষয়টি আরো সহজ করার জন্য তারা নিয়ে আসছে তাদের নিজস্ব অ্যাপ। কো ফাউন্ডার মনিষা কায়সার বলেন, ‘আমরা কীভাবে এই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে পুনরায় নতুন করে ভালোবাসা জানাতে পারি এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে পারি সেটাই আমাদের লক্ষ্য।’ তাদের এখানে রোজ প্রায় নতুন ৫০টি বিভিন্ন কেস আসে। বেশিরভাগ ই-ডমেস্টিক ভায়োলেন্স আর এর ফলে দিনের পর দিন তারা যে অস্থিরতার শিকারও হয়েছে।

করোনা ভাইরাসেরকালে যখন নারী নির্যাতন বাড়ার খবর চারদিকে গৃহবন্দি মানুষের, আর সঙ্গে অনিশ্চয়তাও ঘরে বসে থাকার ক্লান্তিতে বিষণ্ন মানুষ, তারা আরো দেখেন যে অনেকই ক্লিনিক্যাল ডিপ্রেশনে নয়, বরং বিষণ্ন হয়ে পড়ছে ডমেস্টিক ভায়োলেন্স বা তার সঙ্গে ঘরে ঘটে যাওয়া অন্যায় এর কারণে তারপর থেকে বা ঘর ছেড়ে বের হয়ে না আসার কারণ কেবল আর্থিক অবস্থা। তারা তাই অনলাইন এই প্রশিক্ষণ দেওয়া শুরু করেন এবং সাহায্য করেন ২৭ জন মেয়েকে তাদের নিজস্ব ফ্যাশন হাউজ, রান্নার দোকান, অনলাইন ডাটা এন্ট্রি এর কাজ এইসব নিজে দিতে। কিন্তু ফেসবুকে হওয়ার কারণেই অনেকেই তথ্য দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছিল না আর তাই আমাদের ভবিষ্যত্ পরিকল্পনা একটি অ্যাপ ও একটি হেল্পলাইন তৈরি করা—যার মাধ্যমে তারা এই সেবাগুলো দিতে পারব প্রাইভেসি মেনটেইন করে।