ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়াকার ফুটওয়্যার নিয়ে এসেছে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় ডিজাইনের নতুন নতুন পণ্যের সম্ভার। সেই সাথে পণ্য ভেদে দিচ্ছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। মেলায় ১৩ নম্বর জেনারেল মিনি প্যাভিলিয়নে লেডিস, জেন্টস এবং কিডস এই তিন ক্যাটাগরিতে ছয়শ’র বেশি আকর্ষণীয় ডিজাইনের পণ্য প্রদর্শিত হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু ও সব বয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের জুতা। পাশাপাশি রয়েছে ব্যাগ, মানিব্যাগ, বেল্টসহ নানা ধরনের ফ্যাশন এক্সেসরিজ।
ওয়াকার ফুটওয়্যার এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, মেলায় আমরা ক্রেতাদের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছি। মেলা উপলক্ষে শতাধিক নতুন ডিজাইনের পণ্য প্রদর্শন করা হচ্ছে। সব ধরনের ক্রেতাদের কথা বিবেচনায় রেখে বাণিজ্য মেলা উপলক্ষে সর্বনিম্ন ৩১৫ টাকায় জুতা বিক্রি করছে ওয়াকার ফুটওয়্যার। এছাড়া ৩০০০ টাকার পণ্য কিনলে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় উপহার। —প্রেস বিজ্ঞপ্তি
