রূপগঞ্জে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২২:২৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার ডব্লিউ থ্রি কম্পিউটার ট্রেনিং সেন্টারের কর্মচারী ইমন মিয়া (২০) গত শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে কালাদী এলাকার হাজী মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তার বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার ঠাকুরবাড়ি গ্রামে। পিতার নাম আমির হোসেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ইমন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।