‘ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগ রাখে’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০০:৩৪

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশে স্বাধীনতাবিরোধী চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গতকাল রবিবার বিকালে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করব। আনোয়ার হোসেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ষড়যন্ত্রকারীরা অগ্রযাত্রা ব্যাহত করার জন্য এই ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগ রাখে। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিনিয়র সহসভাপতি চন্দন শীল, রবিউল হোসেন, যুগ্মসম্পাদক জি এম আরমান, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার মালা প্রমুখ। আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।