২০২০ সালে বহু অভিনেতার মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর মিছিলে যোগ হলো মরাঠি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রবি পটবর্ধনের নাম। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
এরপরেই তাকে হাসপতালে ভর্তি করা হয়েছে। তিনি একাধিক মরাঠি নাটক ও ছবিতে অভিনয় করেছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘আগ বাই সাসু বাই’ সিরিজে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা। বেশ কিছু নাটকসহ ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন রবি পটবর্ধন। ১৯৯৭ সালের ছবি যশবন্তে দারুণ অভিনয়ের জন্য নিজের এক আলাদা পরিচয় তৈরি করেছিলেন।
রবি পটবর্ধনের জন্ম হয়েছিল ১৯৩৭ সালের ৬ সেপ্টেম্বরে। শিশু শিল্পী হিসাবেই তিনি অভিনয়ের জগতে পা রেখেচেন। মাত্র ৬ বছর বয়সে নাট্যোৎসবে অভিনয় করেছিলেন। শেষবারের মত রবি একটি মরাঠি ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
ইত্তেফাক/বিএএফ
