ময়মনসিংহ বর্তমানে একটি বিভাগীয় শহর। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত হয়েছে। তারপরও সড়কপথে যানজটের কারণে সবাই রেলপথে যাতায়াত করতে স্বচ্ছন্দ্যবোধ করে থাকেন। কিন্তু ঢাকা-ময়মনসিংহ রেলপথে আলাদা কোনো আন্তঃনগর ট্রেন নেই বলে যাত্রীদের জামালপুর, মোহনগঞ্জ ইত্যাদি রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট কেটে যাতায়াত করতে হয়। এতে বহু যাত্রীকে দাঁড়িয়ে ঢাকা যেতে হয়। পরিশেষে, ময়মনসিংহের জন্য আধুনিক আন্তঃনগর ট্রেনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আকর্ষণ করছি।
এম আই করিম
কাঁচিঝুলি, ময়মনসিংহ
