সাতক্ষীরায় বিদ্যুত্স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:০৭

সাতক্ষীরায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুত্পৃষ্ট হয়ে শান্ত নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। সে হাসপাতালের সুইপার পাড়ার বাবু লালের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।