এমপি হিসেবে শপথ নিলেন নাসিমপুত্র তানভীর শাকিল জয়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২২:২৪

চলতি একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন তানভীর শাকিল জয়। ১২ নভেম্বর অনুষ্ঠিত সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ‘নৌকা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল সংসদ ভবনের শপথ কক্ষে তাকে এমপি হিসেবে শপথ পাঠ করান।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। জয় এর আগে নবম সংসদেরও সদস্য ছিলেন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।  ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।