লক্ষ্মীপুরে পিঠা উত্সবে মেতেছে হাজারো শিক্ষার্থী। তরুণ প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা পিঠাকে পরিচিত করতে বৃহস্পতিবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কুলের ছাত্রী শাখার ক্যাম্পাসে বর্ণাঢ্য পিঠা উত্সবের আয়োজন করা হয়। ভাপা, নকশি, গকুল, চন্দ্রপুলি, চিতই, পাটি সাপটা, আন্দোসা, বিস্কুট ও তালের পিঠাসহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেছিল স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।
