চাটমোহরে জমজমাট জুয়ার আসর!

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৫৯

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিদিন জুয়ার আসর বসছে চাটমোহরে। দলের জয়-পরাজয়ের ওপর টাকা বাজি ধরা হচ্ছে। বাজির টাকার অঙ্ক সর্বনিম্ন ৫’শ টাকা আর সর্বোচ্চ ১০ হাজার টাকা। চাটমোহর উপজেলার বিভিন্ন হাট-বাজার এবং রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন চা স্টলে চলছে এই জুয়া। এদিকে বিপিএল জুয়া নিয়ে বৃহস্পতিবার চাটমোহর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। এ সময় থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।