বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১২:১৫

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ক্যাপ্টেন আকরাম আহমেদের বীরত্বপূর্ণ ভূমিকা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেছিল। মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 

রাষ্ট্রপতি মরহুম আকরাম আহমেদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ইত্তেফাক/কেকে