মাদারীপুরে নার্সিং কলেজের উদ্বোধন
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলা সদরে বৃহস্পতিবার একটি নার্সিং কলেজের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মাদারীপুর ডি ডাব্লিউ এফ নার্সিং কলেজের উদ্বোধন করেন। স্থানীয় রফিক প্লাজায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আব্দুল ওহাব হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, পরিচালক মেহেরুন নেছা, ডা. এস এম খলিলুজ্জামান প্রমুখ।
রাবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসাববিজ্ঞান বিভাগ
রাবি সংবাদদাতা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে ৫ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ। বুধবার বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এসময় আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক এম হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোটে শীতার্তদের কম্বল বিতরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড কুমিল্লার নাঙ্গলকোট শাখার আয়োজনে বুধবার রাতে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শাখা ব্যবস্থাপক মুহা. মহীউদ্দীন খান কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র এ কে এম মনিরুজামান, নাঙ্গলকোটের মেসার্স চৌধুরী ব্রিকস এর স্বত্বাধিকারী মজিবুল হক বাদলসহ বাজার ব্যবসায়ী, ব্যাংক শাখার কর্মকর্তারা।
পানি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে বেসরকারি সংস্থার পিআর বাংলাদেশের উদ্যোগে বৃহস্পতিবার ৪ ডিগ্রি সেন্টিগ্রেড প্রকল্পের-২০১৮ এর উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস প্রমুখ।
নাগরপুরে বিজ্ঞানবিষয়ক সেমিনার
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা “বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি”— এ বিষয় নিয়ে নাগরপুরে উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বিজ্ঞানবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ রাধা বল্লভ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, নাগরপুর সরকারি কলেজের প্রভাষক (রসায়ন) মোঃ মনসুর রহমান প্রমুখ।
নাসিরনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উন্নয়ন বিষয়ক সভা বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপদেষ্টা এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না প্রমুখ।
সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ
নরসিংদী প্রতিনিধি জেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে বুধবার সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইব্রাহীম টিটন। বিশেষ অতিথি ছিলেন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, সদর হাসপাতালের আরএমও ও নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. মোঃ আবু কাউছার সুমন, সুইড নরসিংদী শাখার সদস্য সচিব মোঃ নাজমুল হক ভূইয়া ও শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের সভাপতি লাভলী সুলতানা। এ সময় সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মুলাদীতে জাতীয় পার্টির মহাসচিবকে সংবর্ধনা
মুলাদী (বরিশাল) সংবাদদাতা জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে বৃহস্পতিবার গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মুলাদী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। উপজেলা জাপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। বিশেষ অতিথি ছিলেন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দীন হাওলাদার প্রমুখ। উপজেলা জাপার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আরিফ হোসেন সরদারের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌর জাপা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পাটগ্রাম ও দহগ্রামে শীতবস্ত্র বিতরণ
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা ৫১ বিজিবি পানবাড়ী কোম্পানির আয়োজনে পাটগ্রাম এবং দহগ্রাম আঙ্গরপোতা এলাকার গরিব ও দুস্থ পরিবারের মাঝে বৃহস্পতিবার কম্বল বিতরণ করা হয়েছে। এগুলো বিতরণ করেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান। এ সময় পানবাড়ী বিজিবি কোম্পানি সদরের নায়েক সুবেদার মোঃ সোহেল হোসেনসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বুধবার রাতে বড়াইগ্রামে থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার পারকোল মত্স্যজীবী পাড়া ও তিরাইল গুচ্ছগ্রামে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম পিপিএম শীতার্তদের মাঝে তিনশটি শীতবস্ত্র তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হারুন অর রশীদ, বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস, ইন্সপেক্টর (তদন্ত) সুমন আলী ও উপ-পরিদর্শক শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা শিবচরের বিভিন্ন এলাকার প্রায় ৫ হাজার গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার বিকালে। উপজেলার বন্দরখোলা কাঁচারীকান্দি এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, ওসি জাকির হোসেন, শিবচর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান প্রমুখ।
চ্যারিটেবল ট্রাস্টের ৮শ’ কম্বল বিতরণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট পীরগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে ৮শ’ কম্বল বিতরণ করেছে। ট্রাস্টের চেয়ারম্যান মনির উদ্দীন আহম্মেদ জানান, গত ১০ জানুয়ারি ট্রাস্ট কার্যালয়ে পীরগঞ্জ পৌর এলাকায় কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এছাড়া ১১ জানুয়ারি পীরগঞ্জ ইউনিয়নে, ১২ জানুয়ারি দৌলতপুর ইউনিয়নে, ১৩ জানুয়ারি খনগাঁও ইউনিয়নে, ১৪ জানুয়ারি সৈয়দপুর ইউনিয়নে, ১৬ জানুয়ারি কোষারাণীগঞ্জ ইউনিয়নে এবং ১৭ জানুয়ারি ভোমরাদহ ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হয়।
গঙ্গাচড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়ায় বিভাগীয় প্রশাসন পরিবার অ্যাসোসিয়েশেন, রংপুর বিভাগ, রংপুরের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের পত্নী আফসানা বারী, অতিরিক্ত বিভাগীয় কশিশনারের পত্নী, জেলা পরিষদ নীলফামারী প্রধান নির্বাহী পত্নী, সিটি কর্পোরেশন রংপুরের প্রধান নির্বাহী পত্নী, আঞ্চলিক প্রকল্প পরিচালক পত্নী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম, সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আক্তার প্রমুখ।
