হাজীগঞ্জে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৩

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৮ ছাত্রীকে বাইসাইকেল ও ৯৭৫ ছাত্রীর মধ্যে ন্যাপকিন বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্ব এবং বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক আরিফ ইমাম মিন্টুর উপস্থাপনায় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, সার্বিক ব্যবস্থাপনায় থাকা ৬ নম্বর বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. কবির হোসেন মিয়াজী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুনীল দেউড়ী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর রিয়াজ সরকার, মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের প্রমুখ।