বিভিন্ন দাবিতে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

নোয়াখালী প্রতিনিধি

টাইম স্কেল প্রদান, টাইম স্কেল বাতিলসংক্রান্ত মন্ত্রণালয়ের পত্র বাতিল ও গেজেটে বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট জেলা শাখা। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী আক্কাছ, শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন আজাদ প্রমুখ।

লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি জানান,  বাগেরহাট প্রেসক্লাবের সামনে প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ ও শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।