ইত্তেফাক ডেস্ক: গতকাল বৃহস্পতিবার ঢাকায় চীনের ঝেঝিয়াং জিয়ান্ডায় ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিবিশন কোম্পানি লিমিটেড এবং ঝেঝিয়াং প্রদেশের বাণিজ্য বিভাগের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি মেলা (আইপিএফ)-এ বাংলাদেশের প্লাস্টিক সামগ্রী উত্পাদকদের বড় মিলনমেলা ‘ঝেঝিয়াং ইন্টারন্যাশনাল ট্রেড (বাংলাদেশ) এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ৯০০ বর্গমিটার এলাকা জুড়ে ঝেঝিয়াং অঞ্চলের জন্য নির্ধারিত ১০০টি বুথে ঝেঝিয়াং-এর প্রায় ৭০টি প্রতিষ্ঠান তাদের নতুন প্রযুক্তি, পণ্যের উদ্ভাবনী শৈলী, আধুনিক যন্ত্রপাতি, কাঁচামাল এবং কি কি সেবা তারা দিয়ে থাকে তা প্রদর্শন করে। ছবি: সাইফুল ইসলাম
