বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সাগুফতা ইয়াসমিন এমিলি এমপির রোগমুক্তি কামনায় গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদ ও মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় কোরআনের খতম, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জোহরের নামাজের পর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি, গুলিস্তান কেন্দ্রীয় মসজিদের যুগ্ম সম্পাদক ও মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক, মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ মুসুল্লিদের কাছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাগুফতা ইয়াসমিন এমিলি এমপির সুস্থতার জন্য দোয়া চান।
এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য মাস্কের গুরুত্ব তুলে ধরা হয়। গুলিস্তান মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় দুপুরের খাবারে অংশ গ্রহণ করেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য সোহেল মিয়াজি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা ইমরান হোসেন তপু, যুবলীগ নেতা আশীকুল ইসলাম সেলিম, সাবেক ছাত্রলীগ নেতা মো. আরিফসহ অনেকে। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মুফতী মোহাম্মদ মুজ্জাম্মিল।
আরো পড়ুন : পশ্চিম তীরে আরো বসতি নির্মাণ করছে ইসরাইল
এদিকে সকালে শিক্ষামন্ত্রীর ভাই ডা. আবদুল ওয়াদুদ টিপু বলেন, দীপু বাসায় থেকেই করোনার চিকিৎসা নিচ্ছে। আল্লাহর রহমতে তার অবস্থা ভালোর দিকে। তিনি দেশ বাসীর কাছে দোয় চেয়েছেন।
সকালে সাগুফতা ইয়াসমিন এমিলির ছেলে তাসকিন সাকিব জানান, তার মা আগের থেকে ভালো আছে। তিনি দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন।
ইত্তেফাক/ইউবি
