করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ হিসেবে দেখা গেছে গত কয়েকদিনে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫৯ জন। এতে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন। আর মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৯৩০ জন।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৪ হাজার ৭৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
