মিরকাদিমের নাগরিকদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আরো সোচ্চার হওয়ার আহ্বান

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ০০:৩৪

মিরকাদিম উন্নয়ন পরিষদের সভাপতি ও মুন্সীগঞ্জ আওয়ামী লীগের  শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মনছুর আহামেদ কালাম মিরকাদিমের পেশাজীবী ও সচেতন নাগরিকদের আরো সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ডুবতে বসেছে মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভা। উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা না করে বিনা টেন্ডারে পৌরসভার অর্থ ব্যয় করা হচ্ছে। গতকাল বুধবার রাজধানীর পল্টনে মিরকাদিম উন্নয়ন পরিষদের উদ্যোগে ঢাকায় বসবাসরত মিরকাদিম পৌর এলাকার পেশাজীবী ও সমাজসেবকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। সভায় মিরকাদিম পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী আবদুল জলিল মাদবর, মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, আওলাদ হোসেন, জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।—প্রেস বিজ্ঞপ্তি