বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে রূপগঞ্জে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে শীতার্তদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, ইউপি সদস্য বাচ্চু মিয়া, আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম সিরাজী, সানোয়ার হোসেন চিশতি, আমিনুল ইসলাম, হাকিম ভুঁইয়া, আলম বাদশা, আল আমিন, দুলাল, ইউসুফ, হারুন প্রমুখ।
