চাইলেই পাখি হও চাইলেই নদী এর নাম স্বাধীনতা মনে করো যদি মন চায় ছল করো মন চায় হাসো সীমাহীন রোদ হয়ে বাতাসেতে ভাসো চাঁদ ছোঁয়া রাত হও ফুল ছোঁয়া ঘ্রাণ স্বাধীনের পতাকায় আনচান প্রাণ নদী পাখি যা-ই হও উঁচু করে বুক হয়ে ওঠো বিজয়ের চিরচেনা সুখ।