জাতিসত্তার সংগ্রাম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২০:৩৬

স্বদেশের সূর্য

এখন ছায়া ছাড়া আর কিছুই নয়!

আমার জাতিসত্তার সংগ্রামও

কোনো নিশ্চল পাথর নয়!

নয় কোনো দাবি-দাওয়ার

দৃঢ় আহ্বানের প্রতি সর্বশক্তিহীন!

আমার জাতিসত্তার সংগ্রাম

ধরিত্রীর নিষ্প্রাণ চোখে

শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ নয়!

আমার জাতিসত্তার সংগ্রাম

কোনো সুউচ্চ দালানকোঠা বা উপাসনালয় নয়!

যে কারণে

এটা ভূমির রক্তস্নাত শরীরে বিদ্ধ হয়,

এটা আকাশের গনগনে শরীরে বিদ্ধ হয়!

বন্ধু তুই কিংবা আমি এবং আমাদেরই জন্য

এখন

আমার জাতিসত্তার সংগ্রাম

অসংখ্য গর্তের সমারোহে ঝাঁজরা হয়ে যায়!

ঝাঁজরা হয়ে যায়

আত্মসহিষ্ণুতা

আর

প্রবল যন্ত্রণায়!