মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা মাইকেল কোহেন আবারও ট্রাম্পের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটিয়েছেন। বৃহস্পতিবার একটি মার্কিন পত্রিকাকে কোহেন বলেছেন, ট্রাম্প তাকে দিয়ে বিভিন্ন সময়ে ক্ষমার অযোগ্য অপরাধ করিয়েছেন। উদাহরণ হিসেবে তিনি বলেছেন, গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভোটারদের প্রভাবিত করতে ট্রাম্পের পরামর্শে একটি জরিপ প্রতিষ্ঠানকে ঘুষ দিয়েছিলেন তিনি। এছাড়া অন্যায়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পেছনেও টাকা ঢেলেছিলেন নির্বাচনে প্রভাব খাটাতে। এসব অপরাধ জেনেশুনেই তিনি করেছিলেন এবং বর্তমানে অনুতপ্ত বলে জানান। -ওয়াল স্ট্রিট জার্নাল
