যুক্তরাষ্ট্রে যাচ্ছেন উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০০:৩৯

যুক্তরাষ্ট্রের পথে যাত্রা শুরু করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা কিম ইয়ং চোল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের দ্বিতীয় বৈঠকের বিষয়টি স্থির করতে চোল শুক্রবার ওয়াশিংটনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। কিম ইয়ং চোল উত্তর কোরিয়ার নেতার ‘ডান-হাত’ বলে পরিচিত। তিনি একজন নেতৃস্থানীয় আলোচক এবং সাবেক গোয়েন্দা প্রধান। -বিবিসি