ফ্রান্সের প্যারিস থেকে প্রথম আন্তর্জাতিক কবিতা উত্সব অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১, ১২ ও ১৩ ডিসেম্বর। ভার্চুয়াল এই উত্সবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী কবিরা অংশ নিচ্ছেন। শিল্প-সাহিত্যের অনলাইন প্ল্যাটফরম ‘প্যারিসের জানালা’র আয়োজনে তিন দিনব্যাপী এই উত্সবে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কবি আবু জুবায়ের। উত্সবের এবারের স্লোগান, ‘কবিতায় বিজয় উচ্চারণ’।
উত্সবে অংশ নিচ্ছেন কবি পৃথিন্দ্রনাথ, কবি আসাদ চৌধুরী, কবি মলয় রায় চৌধুরী, কবি মুহাম্মদ নুরুল হুদা, কবি জাহিদুল হক, ছড়াকার আমীরুল ইসলাম, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি মারুফ রায়হান, কবি মতিন রায়হান, কবি শান্তা মারিয়া, কবি মোহাম্মদ নাদিম, কবি পঙ্কজ সাহাসহ শতাধিক কবি ।
তিনটি সেশনে এই উত্সব দেখা যাবে প্যারিসের জানালার ফেসবুক ও ইউটিউব পেজে। বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম জিটিভি উত্সবের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে। —সংবাদ বিজ্ঞপ্তি
