পদ্মা সেতুর শেষ স্প্যান স্থাপনে জেপির অভিনন্দন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৩:১৯

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বাংলাদেশের বৃহত্তম স্থাপনা স্বপ্নের পদ্মা সেতুতে শেষ স্পেন স্থাপনের মাধ্যমে পদ্মা নদীর উভয় তীরের সংযোগ স্থাপিত হওয়ায় গভীর সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, পদ্মা সেতুর কাজের এই অগ্রগতির মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমরা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্ট সব সংগঠন, প্রকৌশলী ও শ্রমিকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে নিজস্ব অর্থে বাংলাদেশের জনগণের বহুকাঙ্ক্ষিত পদ্মা সেতু নির্মাণের সাহসী পদক্ষেপ গ্রহণ করে প্রধানমন্ত্রী দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আমরা দৃঢ় আশা পোষণ করি, পরম করুণাময় আল্লাহর কৃপায় খুব দ্রুতই সেতুর বাকি কাজ সম্পন্ন হবে এবং বাংলাদেশের অর্থনীতি ও জনগণের কাছে এর সুফল পৌঁছে যাবে।

খুলনা মহানগর জেপির নির্বাহী কমিটি অনুমোদন:

কাজী মাসুদ আহম্মেদকে সভাপতি এবং ডা. এম এন আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে জেপির ৭১ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর নির্বাহী কমিটি অনুমোদন করেছেন দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। 

কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম, হায়দার আলী, চৌধুরী হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও চৌধুরী ফরিদ আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. শামীম আরা পারভীন, মোছা. আয়শা বেগম মালা ও মো. আকিজ্জুমান রিপন। সাংগঠনিক সম্পাদক শাহিন সজিব এবং যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, মো. মহিউদ্দিন, রীনা রহমান, শায়েলা আফরিন ও ডা. মাসুদ রেজা। 

এছাড়া অর্থ সম্পাদক বাদল মুন্সী, প্রচার সম্পাদক বাচ্চু হাওলাদার, যুগ্ম-প্রচার সম্পাদক এমাদুল হোসেন, প্রকাশনা সম্পাদক বাবু উত্তম কুমার, যুগ্ম-প্রকাশনা সম্পাদক মো. মাসুম, দপ্তর সম্পাদক রেবা খাতুন, যুগ্ম-দপ্তর সম্পাদক খাদিজা পারভীন, কৃষি বিষয়ক সম্পাদক জি এম জাকির হোসেন, যুগ্ম-কৃষি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান তারেক, শ্রম সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম-শ্রম সম্পাদক চিন্ময় রায়, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনোরঞ্জন ঘোষ, যুগ্ম-সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডবলু শেখ, পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খালিদ হোসেন, যুগ্ম-পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেন, যুব বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম হীরা, যুগ্ম-যুব বিষয়ক সম্পাদক আলাউদ্দিন হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আবু হোসেন, যুগ্ম-সমাজকল্যাণ সম্পাদক মো. ইব্রাহিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. ছালমা আক্তার, যুগ্ম-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসরিন আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা নুসরাত জাহান রশ্নি, যুগ্ম-মহিলা সম্পাদিকা নাজমা আক্তার হাফসা, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, যুগ্ম-শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন শাফি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু ও যুগ্ম-শিল্প ও বাণিজ্য সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

ইত্তেফাক/জেডএইচ