বিএসটিআইয়ের অভিযান

১০ লিটার অকটেনে ৫১০ মিলিলিটার কম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৭:১১

জ্বালানি তেল সরবরাহকালে ওজনে কারচুপি থামছে না। অভিযান ও কিছু জরিমানা করা হলেও তাতে কাঙ্ক্ষিত ফল আসছে না। 

সর্বশেষ গতকালও রাজধানীর নিউমার্কেট এলাকায় একাধিক পেট্রোলপাম্পে এসব কারচুপি ধরা পড়ে। অভিযুক্ত দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

নিউমার্কেট এলাকায় কিউ জে সামদানী ফিলিং স্টেশনে পরিমাপে প্রতি ১০ লিটার অকটেনে ৫১০ মিলিলিটার, ডিজেলে ৩৭০ মিলিলিটার এবং পেট্রোলে ৩৪০ মিলিলিটার জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। 

একই এলাকায় মেসার্স পথের বন্ধু ফিলিং স্টেশন আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক মেয়াদোত্তীর্ণ হওয়ায় জরিমানা আদায় করা হয়।

এছাড়া বেইলি রোড ও মৌচাক এলাকায় কয়েকটি বেকারি ও খাবারের দোকানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা দায়ের করা হয়।

ইত্তেফাক/জেডএইচ