প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২১:১৯

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

দুমকিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সবুজ খান বাদী হয়ে দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ইউসুব মোল্লা নামের এক জনকে  আটক করেছে। দুমকি থানার ওসি মেহেদী হাসান অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।