বিজয় দিবস উপলক্ষ্যে বিকাশে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২১:৩৬

 

বিজয়ের মাস ডিসেম্বরে সারা দেশের প্রায় সাড়ে ৪ হাজার আউটলেটে যে কোনো কেনাকাটার পেমেন্ট বিকাশ করে ২০ শতাংশ পর্যন্ত তাত্ক্ষণিক ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। বুকস্টোর, পোশাকের দোকান, ইলেকট্রনিকস, জুতা, এলাকার ছোট-বড় দোকান, বাড়ির সাজসজ্জার সামগ্রীর দোকান, লাইফস্টাইল পণ্য, অনলাইন শপ, রেস্টুরেন্ট, ট্রাভেল কোম্পানিসহ অসংখ্য পণ্য-বিক্রেতা রয়েছেন এ অফারের তালিকায়। অ্যামেজিং ডিলস শিরোনামে ১ ডিসেম্বর শুরু হওয়া এ অফারটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অফার চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। —প্রেস বিজ্ঞপ্তি