ইন্টারনেট অব থিংকস বা আইওটির সমপ্রসারণের সঙ্গে সঙ্গে ‘স্মার্ট হোম’ সিস্টেমের ব্যবহার বাড়ছে। হোম অটোমেশনের উত্থানের সঙ্গে তাল মেলাতে হলে প্রয়োজন কিছু ডিভাইস এবং দ্রুতগতির ইন্টারনেট কানেকশন। নিজের বাড়িকে কীভাবে ‘স্মার্ট হোম’ বানিয়ে তুলবেন সে সম্পর্কে জেনে নেয়া যাক—
মোজাহেদুল ইসলাম ঢেউ
‘স্মার্ট হোম’ তৈরির পথে প্রথম ধাপ হলো— বাড়ির প্রত্যেক কোণে ভালো ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এর জন্য প্রয়োজনে রাউটার লাগিয়ে বাড়ির প্রতি প্রান্তে ভালো ওয়াই-ফাই থাকা নিশ্চিত করা বাধ্যতামূলক।
স্মার্ট লাইট বাল্ব
স্মার্ট হোমের একটি সাধারণ উপকরণ হলো স্মার্ট বাল্ব। এই ধরনের বাল্বের আলো নিজের স্মার্টফোন থেকে অন বা অফ করা যায়। এমনকি স্মার্টফোন থেকে স্মার্ট বাল্বের উজ্জ্বলতা কমানো বা বাড়ানো সম্ভব হয়।
স্মার্ট স্পিকার
বাড়িতে স্মার্ট স্পিকার কিনলে তা বাড়ির বেশিরভাগ কাজ করে দেবে। গুগল, অ্যাপল, অ্যামাজন, স্যামসাং এই ধরনের স্পিকার তৈরি করে। কণ্ঠস্বর দিয়ে এই স্পিকারকে নির্দেশ দিলে সকালে খবর কাগজ পড়ে দেওয়া থেকে যেকোনো গান এই স্পিকারে চালিয়ে দেওয়া হয়।
স্মার্ট সিকিউরিটি ক্যামেরা
বাড়ির প্রধান দরজা, বাড়িতে শিশুদের ঘরে এই ধরনের ক্যামেরা লাগিয়ে দিতে পারেন। এই ক্যামেরার মাধ্যমে যেকোনো সময় নিজের স্মার্টফোন থেকে দেখে নিতে পারবেন ওই স্থানে কী হচ্ছে।
স্মার্ট সুইচ
দাম একটু বেশি হলেও স্মার্ট সুইচের সাহায্যে বাড়ির লাইটগুলোকে দারুন উপোযোগী করে তোলা যায়। এর মধ্যে বেশিরভার সুইচেই মোশন সেন্সর থাকে।
আইওটি অ্যাপলায়েন্স
ওয়াই-ফাই অ্যানাবেল গিজার, রেফ্রিজারেটার, ওয়াশিং মেশিন এর মতো যেকোনো হোম অ্যাপলায়েন্স ওয়াই-ফাই এর মাধ্যমে চালানো, বন্ধ করা বা এর নিয়ন্ত্রণ করা সম্ভব।
