অনন্যার যুদ্ধজয়ের গল্প

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২০:৫৩

সম্প্রতি ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’ প্রদান করা হয়। প্রাণঘাতী করোনা

ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে অনলাইনে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। বরাবরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। যারা পাহাড়সম প্রতিকূলতা ঠেলে নিজের জীবনে সফল হয়ে সমাজের নারীর অবস্থান দৃঢ় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন তাদের একজন নাসিমা আক্তার নিশা। তার জীবনযুদ্ধের খানিকটা জানাতে এই আয়োজন—

নাসিমা আক্তার নিশা (ই-কমার্স)

বাংলাদেশের আইটি খাতে নারীর অগ্রযাত্রায় অনন্য এক দৃষ্টান্ত নাসিমা আক্তার নিশা। বর্তমানে ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছেন তিনি। ২০০৬ সালের শেষের দিকে তার শরীরে দানা বাঁধে একটি রোগ, যা ভুগিয়েছিল প্রায় চার বছর। চিকিত্সার জন্য দেশের বাইরে যাওয়ার আগে বাংলাদেশে যৌথভাবে একটা গেমিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। চিকিত্সা শেষে ফিরে আসেন দেশে। এরপর বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাহায্যে প্রতিষ্ঠা করলেন ‘রিভারি করপোরেশন’। এর মাঝে মহাখালীতে একটি গার্মেন্ট চালিয়েছেন। সময়ের স্বল্পতার কারণে গার্মেন্টটি বন্ধ করে দেন। পুরোটা সময় দিতে থাকেন ইক্যাবের পেছনে। বলা চলে, একাই ইক্যাবকে সফল করে তুলেছেন নিজের সাংগঠনিক ক্ষমতা দিয়ে। মেয়েদের জন্য প্রতিষ্ঠা করেন ইকমার্স সাইট Women and E Commerce Forum (WE)। এখান থেকে নারী উদ্যোক্তাদের ব্যবসা দাঁড় করাতে তাদের নানাভাবে সহযোগিতা করছেন।