করোনা ভাইরাস

শনাক্তের থেকে সুস্থ বেশি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৭:৩০

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের থেকে সুস্থ রোগীর সংখ্যা বেশি। নতুন করে আরো ১ হাজার ৭৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর ২ হাজার ৯৪৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮৯ জন হয়েছে। 

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনাক্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জন হয়েছে। এছাড়া এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন হয়েছে।

এদিকে বিশ্বজুড়ে করোনা মহামারি আবারো ভয়াবহ হতে শুরু করছে। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ২৬ লাখ। বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ১৮ হাজার।

ইত্তেফাক/জেডএইচ