দেশের সেরা দশটি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ দেশীদশ। দেশীয় ফ্যাশন শিল্প যাদের কাজের মূল ভিত্তি। বছর শেষে সম্মানিত ক্রেতাসাধারণকে বাছাইকৃত পণ্যে উপহার দিচ্ছে ৬০% পর্যন্ত বিশেষ মূল্যছাড়। অফারটি চলবে পুরো ডিসেম্বর মাসজুড়ে। দেশীদশ’র বসুন্ধরা সিটি শপিং মল, গুলশান, চট্টগ্রাম ,সিলেট ও বগুড়া আউটলেটে নিতে পারবেন মূল্যহ্রাসের এই অভাবনীয় সুযোগ। এই মূল্যহ্রাসে কিনতে পারবেন পছন্দের পোশাক ও অন্যান্য পণ্য অপেক্ষাকৃত কম দামে। দেশীদশের আউটলেটে ভোক্তারা পাবেন এক্সক্লুলিভ প্রতিটি ফ্যাশন পণ্য। পোশাক, অ্যাকসেসরিজ, গয়না, হোমটেক্সটাইল, উপহার সামগ্রী ইত্যাদি আছে নতুন আয়োজনে। ডিজাইনেও আছে নতুন উপস্থাপনা।
