রেনিন্সস্ ঢাকা গুলশান হোটেল বড়দিন উদ্যাপনের লক্ষ্যে নানান আয়োজন করেছে। হোটেলের ভিতরে তৈরি করা হয়েছে জিনজার ব্রেড হাউস; সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও নানান রঙের বাতি দিয়ে। বাইরেও সাজানো হয়েছে তেমনিভাবে। আর এই দিনটিকে সামনে রেখে নানা রকমের মুখরোচক খাবারের আয়োজন তো থাকছেই। রেনিন্সস্ ঢাকা গুলশান হোটেলের এই বাহার মাল্টিকুইজিন রেষ্টুরেন্টেও চলবে খাবারের নানান আয়োজন। ক্রিসমাস ইভে আছে রাতের বুফে খাবারের আয়োজন জনপ্রতি ৪,৯৯৯ টাকায় এবং ক্রিসমাস ডে-তে আছে বুফে জনপ্রতি মাত্র ৩,৯৯৯ টাকা এবং রাতের বুফে খাবারের আয়োজন জনপ্রতি ৪,৯৯৯ টাকায়। সবার জন্য একটি কিনলে একটি ফ্রি এবং একটি কিনলে দুইটি ফ্রি উপভোগ করার সুযোগটিও থাকছে। বিস্তারিত জানা যাবে ০১৭০৪১১২৬৪৬ নম্বরে কল করে।
