অজি দলে হেনরিকস

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:১৯

স্পোর্টস ডেস্ক

বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে ইনজুরির নিয়ে মহা বিড়ম্বনায় অস্ট্রেলিয়া।  ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার ও উইল পুকোভস্কি। তাদের পরিবর্তে মার্কাস হ্যারিসের পর এবার দলে ডাকা হয়েছে মোজেস হেনরিকসকে। কনকাশনের কারণে অভিষেকের অপেক্ষায় থাকা ক্যামেরন গ্রিনের প্রথম ম্যাচে থাকা নিয়ে আছে শঙ্কা। তাই ব্যাকআপ হিসেবে ফেরানো হয়েছে ৩৩ বছর বয়সি হেনরিকসকে।