উদ্যম বিজনেসের সঙ্গে চুক্তিবদ্ধ ঝটপট ফুড লিমিটেড

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১১:৫২

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মার্কেটিং ফার্ম উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হলো দেশীয় অন ডিমান্ড ফুড ডেলিভারি সার্ভিস ঝটপট ফুড লিমিটেড। এর মাধ্যমে এখন থেকে গ্রাহকরা ঘরে বসেই সকল ধরনের রেস্টুরেন্টের খাবার ক্যাশ অন ডেলিভারিতে পাবেন। 

বিপণন এবং বাজারজাতকরণে দেশীয় ই-কমার্স এবং স্টার্টাআপ প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন সহায়তা করে আসছে পেশাদার মার্কেটিং ফার্ম উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড। দীর্ঘ ৫ বছরে ১০০ এরও অধিক প্রতিষ্ঠানকে মার্কেটিং সহায়তা দিয়ে আসছে উদ্যম টিম, অনবদ্য ভূমিকা রাখছে দেশীয় বিজনেস ইকো সিস্টেমে। 

এদিকে অন ডিমান্ড ফুড ডেলিভারি বৃহৎ বাজারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ঝটপট ফুড, সব ধরনের রেস্তরা এবং ঘরে তৈরি খাবারে থাকবে আকর্ষণীয় সব অফার এবং ডিস্কাউন্ট। সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ঝটপট ডট কমের বিপণন এবং মার্চেন্ট একুজিশন, সেলস এবং বিজনেস স্ট্রেটেজি ডেভেলপমেন্ট সাপোর্ট প্রদান করবে উদ্যম। 

অনুষ্ঠানে উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কাউসার এবং ঝটপট ফুড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এ. কে. এম শফিউদ্দোজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝটপট ফুডসের চেয়ারম্যান মীর মুস্তাফিজুর রহমান।

ইত্তেফাক/জেডএইচডি