নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় ঝুলন্ত তার মাটির নিচে প্রতিস্থাপনে ব্যর্থ হলে তা আবারো অপসারণ কার্যক্রম শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
মঙ্গলবার দুপুরে আইএসপিএবি এবং কোয়াব কর্তৃক বাস্তবায়িত ঢাকা শহরের মূল সড়কগুলো হতে ঝুলন্ত তার ভূগর্ভে প্রতিস্থাপন কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে কোন রকম ক্ষতিপূরণ ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে আমরা তাদেরকে মাথার উপরের ঝুলন্ত তার মাটির অভ্যন্তরে নেওয়ার সুযোগ দিয়েছি। এই কার্যক্রমের জন্য তারা প্রথমত ধানমন্ডি এলাকাকে বেছে নিয়েছে, আজ আমি তার অগ্রগতি পরিদর্শন এসেছি। কিন্তু তারা যে পর্যায়ে আছে, সেটা সন্তুষ্টির মধ্যে নাই।
তাপস বলেন, আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে এই কার্যক্রমের সময়সীমা এক মাস বৃদ্ধি করে ডিসেম্বর পর্যন্ত অনুমোদন করেছি। নির্ধারিত সময়ের মধ্যে তারা যদি তার অপসারণ করতে না পারে তাহলে আমরাই অপসারণ কার্যক্রম শুরু করব।
ইত্তেফাক/জেডএইচ
