সুরভি জাহাঙ্গীর
আমার পরিচয় ..আমি ৭১!
আমি ৭১-এর বিজয়ের সূর্যোদয়ের.. সূর্য বলছি !
আমি বজ্র কণ্ঠে রক্ত শপথে বলছি !
আমি ৭১-এর রক্তক্ষয়ী যুদ্ধের... যুদ্ধ শিশু বলছি !
আমার পরিচয় আমি ‘যুদ্ধ শিশু’ !
‘জন্ম আমার আজন্ম পাপ নই’!
আমি যুদ্ধ শিশু বলছি !
আমি আমার মায়ের কথা বলছি !
আমার ‘মা’ ৭১-এর বীরাঙ্গনা যোদ্ধা !
আমার ‘মা’ স্বাধীন বাংলার মানচিত্র !
আমি মানচিত্রের বিজয়ের শাপলা !
আমার নাম শাপলা...আমি জাতির কলঙ্ক নই!
আমি ৭১-এর বিজয়ের শাপলা বলছি !
আমার পরিচয়...আমি স্বাধীন বাংলার গৌরবের কবিতা!
আমি আমার..মায়ের কবিতা !
আমার নাম গৌরব! আমি অভিশাপ নই !
আমি স্বাধীনতার বিজয়ের গৌরব বলছি! আমার পরিচয়..
আমি স্বাধীন বাংলার ইতিহাস!
আমি ইতিহাসের সন্তান! আমি অবৈধ নই...আমি মিথ্যা নই !
আমার নাম ইতিহাস !
আমি বিজয়ের ইতিহাস বলছি!
আমার পরিচয়...আমি আকাশে-বাতাসে ঘোষণা দিলাম... সংগ্রাম! সংগ্রাম..!!
আমি যোদ্ধা বীরাঙ্গনার.. মুক্তির সংগ্রাম !
আমি স্বাধীনতার সংগ্রাম! আমি বিজয়ের সংগ্রাম!
আমার নাম সংগ্রাম !
আমি স্বাধীন বাংলার বিজয়ের সংগ্রাম বলছি !
আমি অনন্তের সূর্যোদয়ের সূর্য !
আমি ৭১-এর গৌরবের ইতিহাসের বিজয়ের সূর্য
