এই সময়ের ছড়া

গর্বিত বাঙালি হমু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৯:১৬

সফিকুন নবী

 

শ্যাওড়াগাছের ভুইত্যা

মগডালটা ছাইড়া থাকে

গাছতলাতে শুইত্যা

 

কয় আমি ইশকুলে যামু

মানষ্যে যা খায় আমিও খামু

সাকিব তামিম নাম কামামু

থাকুম না আর ভুইত্যা

 

নাউক্কা সুরে কী কই না কই

নাম-ধাম কার কী লই না লই

কেউ চায় কি পস্তাতে

লেংটি-লোটা সব ভইরা বস্তাতে

রাইখ্যা আসি রাইতদুপুরে

গান্দা ডোবায় পুঁইত্যা

 

মিঠাল বড়োই বাংলাভাষা

এই ভাষা আইজ বিশ্ব-ভাষা

এই ভাষাটাই আমিও কমু

শেখ মুজিবের বাংলাদেশের

গর্বিত বাঙালি হমু

 

ক্যান থাকুম আর ভুইত্যা?