কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৩৪

কুমিল্লা প্রতিনিধি

শুক্রবার সকালে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম সোলেমান(৩২)। তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর গ্রামের আলী আশরাফের ছেলে।

স্থানীয় লোকজন জানান, সোলেমান শ্রীবল্লভপুর এলাকায় রেল লাইনের পাশে তার কৃষি জমির ফসল দেখতে যান। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের ফাঁড়ি ইনচার্জ মিসবাহুল আলম চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।