গোপালপুরে নব নির্বাচিত সাংসদকে সংবর্ধনা
গোপালপুর (টাঙ্গাইল)সংবাদদাতা গোপালপুর প্রেসক্লাব শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল ২ আসনের নব নির্বাচিত এমপি তানভীর হাসান ছোট মনিরকে সংবর্ধনা দিয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব বরেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার মোহাম্মদ গিয়াস উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
রংপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
রংপুর অফিস রংপুর নগরীর শীতার্ত মানুষের মাঝে জিপিসি রোড বস্ত্র ব্যবসায়ী সমিতির শীতবস্ত্র বিতরণ করেন। জিএল রায় রোড, পিবি রোড ও সেন্ট্রাল রোড বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার সকালে নগরীর প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আলী আহমেদ চাঁন, জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ শাহিন, রোটারিয়ান পার্থ বোস, সেন্ট্রাল রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, জিপিসি রোড বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী এমদাদুল হক, সহ-সভাপতি আবিদ হোসেন, সহ-সম্পাদক আব্দুল গফুর, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মুকিত মাহমুদ, দপ্তর সম্পাদক ফিরোজ হায়দার, রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহেরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিম আলী।
শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা
হরিণাকুণ্ড (ঝিনাইদহ) সংবাদদাতা গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) -এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান কৃপা সিন্ধু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুব উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাল্ব ডিরেক্টর (রাজশাহী-মেহেরপুর বরেন্দ্র চলন ‘খ’ অঞ্চল), জুড গমেজ জেলা সভাপতি, কাল্ব (ঝিনাইদহ-মাগুরা)। এছাড়া বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহাদত্ হোসেন, সহকারী অধ্যাপক কে এম সালেহ , প্রভাষক শাহানূর আলম প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা ম্যানেজার আব্দুর রাজ্জাক।
